সাড়ে ৩ কেজি সোনাসহ বিমানের নিরাপত্তা কর্মী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২২, ২০:১২আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ২০:৫৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি গোল্ডবারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীকে আটক করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ। এ ঘটনায় জড়িত এক যাত্রীকেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকালে তাদের আটক করা হয়েছে বলে জানান এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০টি গোল্ডবারসহ এক নিরাপত্তা কর্মী ও এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। বিকাল ৪টার দিকে বিমানবন্দরের এপ্রন সাইড থেকে বিমান নিরাপত্তা কর্মী ইব্রাহীম খলিলকে প্রথমে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি গোল্ডবার উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে সৌদি প্রবাসী কামাল উদ্দীনের পরিচয় নিশ্চিত হলে তাকেও আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আটক নিরাপত্তা কর্মী জানিয়েছেন, এই গোল্ডবার পাচার করতে পারলে প্রতিটির জন্য তিনি ৬ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা পেতেন।

/সিএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান