জুতা ব্যবসায়ীকে মার্কেটের তৃতীয় তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩৯

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক জুতা ব্যবসায়ীকে মারধর করে তিন তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাজী মো. রাকিব উদ্দিন শেখ (৪৮) নামে ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়াস্থ ‘জাকের সুপার মার্কেটে’ এ ঘটনাটি ঘটে। 

আহতের ছোট ভাই রকিব উদ্দিন সাংবাদিকদের জানান, তার ভাইয়ের ওই মার্কেটের দ্বিতীয় তলায় জুতার দোকান রয়েছে। ওই মার্কেটেরই ফিরোজ নামে এক ব্যক্তির তার ভাইকে একটি দোকান নিয়ে দেওয়ার কথা বলে দু'বছর আগে ৩৫ লাখ টাকা নেন। কিন্তু তিনি দোকান নিয়ে দিতে না পারায় টাকা ফেরত চান তার ভাই রাকিব। কিন্তুর টাকা ফেরত না দিয়ে নানান টালবাহানা করছেন ফিরোজ, এ নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়।

ওই টাকা দেওয়ার কথা বলে চার-পাঁচ মাস পূর্বে একবার রাকিব উদ্দিনকে ডেকে নিয়ে রমনা থানা এলাকায় মারধর করেন তার ছোটভাই রকিব। তিনি জানান, পরে এ ঘটনায় ফিরোজের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। কিন্তু মামলা করেও কোনও লাভ হয়নি, বরং তার ভয়ে মার্কেটে তেমন একটা যেতে পারতেন না ব্যবসায়ী রাকিব।

বুধবার দুপুরের ঘটনার বর্ণনা করে রকিব বলেন, আমার ভাই রাকিব উদ্দিন আজ (বুধবার) মার্কেটে যান। ওই মার্কেটের ৫ম তলায় মসজিদে নামাজ পড়ে নিচে নামার সময়ে ফিরোজ ১৫ থেকে ২০ জন লোকসহ তাকে আটকে মারধর করে তৃতীয় তলা থেকে ফেলে দেয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

/এআরআর/এআইবি/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী