‘তাঁতিদের দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলায় এসএমই ফাউন্ডেশনকে উদ্যোগী হতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫১

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তাঁতিদের দৈনন্দিন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এসএমই ফাউন্ডেশনকে উদ্যোগী হতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁতপণ্যের গুণগত মানের পাশাপাশি ডাইভার্স ভ্যারাইটি নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি। 

বুধবার (৯ ফেব্রুয়ারি) এসএমই ফাউন্ডেশন এবং অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে গুলশান শ্যুটিং ক্লাবে আয়োজিত ‘হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল-২০২২' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের এমডি ড. মো. মফিজুর রহমান। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স ওব বাংলাদেশের প্রেসিডেন্ট মানতাশা আহমেদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাজ করার পথ প্রসারিত হয়েছে বলেই জাতীয় অর্থনীতিতে তারা প্রশংসনীয় অবদান রাখতে পারছেন এবং কর্মসংস্থানের হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।’

স্পিকার বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান এবং সঠিক সময়ে মেলা আয়োজনের পাশাপাশি যথাযথ প্রচারণার মাধ্যমে সাধারণ জনগণকে এ শিল্পের সঙ্গে পরিচিত করাতে হবে ও পণ্য কিনতে তাদের  উদ্বুদ্ধ করতে হবে।’ তাঁতিদের প্রস্তুতকৃত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা গেলে পারিবারিক পেশায় তাদের ধরে রাখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
সাবেক স্পিকার শিরীন শারমিন জামিনে মুক্ত
ড. শিরীন শারমিনের গ্রেফতার ও পরবর্তী ঘটনায় আসকের উদ্বেগ
শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন বিচারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম