নারী সাংবাদিকের চেহারা এডিট করে ভিডিও ভাইরালের চেষ্টা, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪০

একটি বেসরকারি টেলিভিশনের নারী সাংবাদিকের চেহারা ফটোশপে এডিট করে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা নুর হোসাইন নুরু ও রাজধানীর সবুজবাগের বাসিন্দা সজীব মিয়াকে এ ঘটনায় গ্রেফতার করা হয়।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, মামলার পর গুলশান থানায় একটি ফেসবুক আইডি ও একটি ব্লগ থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার প্রমাণ পাওয়া যায়। প্রমাণ পাওয়ার পর আইডি ও ব্লগের মালিককে শনাক্ত করে চট্টগ্রামের হালিশহর ও নরসিংদী থেকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।

ডিসি গুলশান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আমাদের কাছে স্বীকার করেছে, তার ফেসবুক থেকে ভিডিওটি ছড়ানো হয়েছে। সে বলেছে তার সিনিয়র আরেক যুবদলের নেতা তাকে এই ভিডিওটি পোস্ট করতে বলেছিলেন। সিনিয়র নেতার আদেশে সে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে ভাইরাল করার চেষ্টা করে। এছাড়া একই সিনিয়র নেতার আদেশে সে ফেসবুকে সরকার বিরোধী অনেক মিথ্যা পোস্টও দেয়।

গুলশান বিভাগের ডিসি আসাদুজ্জামান আরও বলেন, নুর ও সজীবকে গ্রেফতারের পর আমরা আজ আদালতে রিমান্ড আবেদন পাঠিয়েছি। রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদ করে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পারব। এছাড়া নুরের সিনিয়র যুবদল নেতা ও ছাত্র অধিকার পরিষদের সবুজবাগ থানা কমিটির সহ-সভাপতি তারিকুল ইসলাম তন্ময়কে গ্রেফতার করতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। যেহেতু এই দুই জনের নির্দেশে তন্ময় ও সজীব ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে, সেহেতু তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করলে ভিডিওটি কি উদ্দেশ্য তারা ভাইরাল করার নির্দেশ দিয়েছিলেন তা জানা যাবে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক