ব্লেন্ডেড এডুকেশন নীতিমালা ও খসড়া রূপরেখা তৈরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
১৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪৯

উচ্চশিক্ষায় ব্লেন্ডেড এডুকেশন বাস্তবায়নে ব্লেন্ডেড এডুকেশন নীতিমালা এবং এর একটি খসড়া রূপরেখা তৈরি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০১০ সালের জাতীয় শিক্ষানীতির সঙ্গে সমন্বয় করে এই নীতিমালা তৈরি করা হয়েছে। ২০২৩ সাল থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই রূপরেখা বাস্তবায়নের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি)  ইউজিসিতে অনুষ্ঠিত ‘পলিসি অন ব্লেন্ডেড লার্নিং ফর বাংলাদেশ’ শীর্ষক এক সমন্বয় সভায় খসড়া রূপরেখাটি তুলে ধরা হয়।

সমন্বয় সভায় জানানো হয়, ২০৪১ সালের মধ্যে রূপরেখাটি শতভাগ বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আগে অনলাইন ও অনসাইট এডুকেশন পদ্ধতিকে একত্রিত করে ইউজিসি ব্লেন্ডেড এডুকেশন নীতিমালা তৈরি করে।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. কাজী মোহাইমিন আস-সাকিব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্লেন্ডেড লার্নিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান উপস্থিত ছিলেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম