বিদায়ী ইসির অধীনে ৬৬৯০টি নির্বাচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৩

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে জাতীয় সংসদসহ বিভিন্ন ধরনের ৬ হাজার ৬৯০টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁও নির্বাচন ভবনের লেকভিউ চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশন পাঁচ বছরে রাষ্ট্রপতি, জাতীয় সংসদ, জাতীয় সংসদের উপনির্বাচন এবং সকল স্থানীয় সরকার পরিষদের সাধারণ ও উপনির্বাচনসহ ৬ হাজার ৬৯০টি নির্বাচন অনুষ্ঠান করেছে। করোনা মহামারির কারণে কিছু নির্বাচন সময়মতো করতে না পারলেও পরবর্তী সময়ে তা যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে।

রুটিন কাজের বাইরেও আমরা নতুন কিছু কাজ শুরু করেছেন বলেও দাবি করেন সিইসি।

তিনি জানান, গেল পাঁচ বছরে রাষ্ট্রপতি নির্বাচন একটি, একাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ৩০০ আসন, জাতীয় সংসদের উপ-নির্বাচন ২৯টি, উপজেলা পরিষদে সাধারণ নির্বাচন ৪৯৩টি, বিভিন্ন শূন্য পদে উপ-নির্বাচন ৮২টি, সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন-১২টি, সিটি করপোরেশনসমূহের শূন্য পদে নির্বাচন ১৮টি, পৌরসভা সাধারণ নির্বাচন ৩০৯টি, পৌরসভা বিভিন্ন পদে উপ-নির্বাচন ৯২টি, ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন ৪ হাজার ১৩৬টি, ইউনিয়ন পরিষদে শূন্য পদে উপ-নির্বাচন ১ হাজার ১৫৩টি এবং জেলা পরিষদের বিভিন্ন শূন্য পদে নির্বাচন ৬৫টি।

উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে জেলা পরিষদের কোনও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম