দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশন পরিদর্শনে সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪০

চার দিনের সরকারি সফরে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দক্ষিণ সুদানে পৌঁছেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি  জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান দক্ষিণ সুদানের চিফ অব ডিফেন্স ফোর্স জেনারেল সানতিনো দেং উল এবং সে দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (আনমিস) ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার মেজর জেনারেল মো. মাইন উল্লাহ চৌধুরী (বাংলাদেশ সেনাবাহিনী)-সহ বাংলাদেশি ও দক্ষিণ সুদানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

শুক্রবার আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর থেকে পাঠানো  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্ট পরিদর্শন করবেন। সেই সঙ্গে তিনি দক্ষিণ সুদান সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ ও চিফ অব ডিফেন্স ফোর্স এবং জাতিসংঘ মিশন প্রধানসহ অন্যান্য নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন।

এই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেনাপ্রধান। প্রতিনিধি দলটির আগামী ২৩ ফেব্রুয়ারি জুবা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিসহ সে দেশের সেনাবাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও একধাপ এগিয়ে যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে: সেনাপ্রধান
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম