দক্ষিণ সুদানে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৪, ১৫:৪৭আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৫:৪৭

দক্ষিণ সুদানের পিবোর অঞ্চলে ১৫ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। মঙ্গলবার (১৯ মার্চ) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওউ অঞ্চলের কমিশনারও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহত্তর পিবোর এলাকার তথ্যমন্ত্রী আব্রাহাম কেলাং বুধবার রয়টার্সকে বলেন, দল নিয়ে নিয়াত গ্রামে গিয়েছিলেন কমিশনার। সেখান থেকে ফেরার সময় অতর্কিত হামলায় কমিশনারসহ ১৫ জন নিহত হয়েছেন।

কেলাং বলেন, হামলাকারীরা ওই অঞ্চলের আনুয়াক সম্প্রদায়ের যুবক বলে সন্দেহ করা হচ্ছে।

২০১৮ সালের শান্তি চুক্তির পর থেকেই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে অনেক মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন।

স্বাধীনতা লাভের দুই বছর পরই দক্ষিণ সুদানে শুরু হয়েছিল গৃহযুদ্ধ। ডিঙ্কাস ও নুয়ের জাতিগত দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তাদের সংঘাতে ২০১৩-২০১৮ সালের মধ্যে কয়েক হাজার মানুষ নিহত হন।

/এসএইচএম/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের