বুধবার ঢাকার পথে রওনা দেবেন সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪০

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সফর শেষে বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার উদ্দেশে রওনা দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার  স্থানীয় সময় দুপুর ২টার দিকে তিনি রওনা হবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরের শেষ দিন মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সেনাবাহিনী প্রধান জামবো এলাকায় নিয়োজিত বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স কন্টিনজেন্টের একটি টেমপোরারি অপারেটিং বেজ (টিওবি) পরিদর্শনে যান। তিনি কন্টিনজেন্টের ক্যাম্প এবং তাদের চলমান সড়ক মেরামত প্রকল্প ঘুরে দেখেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান স্থানীয় জনসাধারণ ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সফরের চার দিনে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে বাংলাদেশের সব কন্টিনজেন্ট ঘুরে দেখেন। তিনি দক্ষিণ সুদানের উচ্চপদস্থ সামরিক, অসামরিক ব্যক্তি ও জাতিসংঘ মিশন ইউএনএমআইএসএস-এর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে: সেনাপ্রধান
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম