মায়ের সঙ্গে অভিমান করে মেয়ের আত্মহত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:২১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:২১

রাজধানীর খিলগাঁওয়ে মায়ের সঙ্গে অভিমান করে মীম আক্তার (১৫) নামে নতুন বিবাহিত এক কন্যা আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৫ ফেব্রয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, মীমের মা নাসিমা বেগম ও প্রতিবেশী অপূর্ব ইসলাম শামীম অন্যদের সহযোগিতায় দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা বিকাল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।’ 

প্রতিবেশী অপূর্ব ইসলাম শামীম মৃতের স্বজনদের বরাদ দিয়ে জানান, মীমের মা বাসা বাড়িতে কাজ করেন। তার বাবা আবু সাঈদ রিকশা চালক। মেয়েকে নিতে তারা পশ্চিম নন্দিপাড়ায় আক্কাস আলীর ভাড়া বাসায় থাকেন। দুই মাস আগে ওই এলাকার সিএনজি অটোরিকশা চালক আলামিনের সঙ্গে মীমের বিয়ে হয়। তবে এখনও তুলে দেওয়া হয়নি। 

তিনি বলেন,  সকালে বাসার সামনে বেশ কিছু ময়লা পড়ে ছিল। তার মা তাকে ময়লাটুকু পরিষ্কার করার কথা বলে কাজে যান। দুপুরে ফিরে এসে দেখেন ওই অবস্থায় ময়লা পড়ে আছে। এ নিয়ে মীমকে তার মা বকাঝকা করেন। পরে অভিমানে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় সে। এ সময়ে বাসায় কেউ ছিল না। পরে স্বজনরা এসে  দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

/এআরআর/এআইবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি