রাজধানীর শাহজাহানপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ০২:২০আপডেট : ০২ মার্চ ২০২২, ০২:২০

রাজধানীর শাহজাহানপুরে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মাহমুদা সুলতানা (৪৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাজাহানপুর থানার উপ-পরিদর্শক এসআই কাউছার আহমেদ খান।

তিনি বলেন, মঙ্গলবার (১ মার্চ) রাত পৌনে আটটায় ২৭২/এফ নম্বর উত্তর শাহজাহানপুর সাত তলা ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে। সেখান থেকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাত পৌনে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন যতটুকু জানতে পেরেছি এক ছেলে দুই মেয়ে নিয়ে আব্দুল বাতেনের সঙ্গে তার বিবাহ হয় কয়েক বছর আগে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃতের স্বামী আব্দুল বাতেন জানান, আমি বাসার বাইরে ছিলাম। পরে বাসা থেকে খবর পেয়ে থানায় খবর দিলে পুলিশ দরজা ভেঙ্গে তাকে উদ্ধার।

মৃত মাহমুদা সুলতানা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ললি কান্দি গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী। তার বাবার নাম রোকন উদ্দিন।

/এআইবি/এআরআর/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না