বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ র‌্যাবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৮ মার্চ ২০২২, ১৯:০২আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৯:০৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে বিশেষ দোয়া মাহফিল ও এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন-র‌্যাব।

এ উপলক্ষে শুক্রবার (১৮ মার্চ) জুমার নামাজের পর সারা দেশে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজধানীর মোহাম্মদপুরের বসিলা জামিয়া ইসলামিয়া চর ওয়াশপুর মাদ্রাসা, ফয়জুল উম্মুল পুরুষ ও মহিলা মাদ্রাসা, বুশরা পুরুষ ও মহিলা মাদ্রাসা, মারকাযুস সুন্নাহ মেট্রো হাউসিং এতিমখানাসহ পাঁচ শতাধিক দুস্থ অসহায় মানুষ ও এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন। খাবার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ইমতিয়াজ আহমেদ, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র‌্যাবের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
যাচাই ছাড়া বাসা ভাড়া নয়, মালিকদের সতর্ক থাকার আহ্বান র‌্যাবের
সর্বশেষ খবর
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক