দেশে খুনের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে মাদক: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোংলা প্রতিনিধি
১৭ মে ২০২৫, ২০:১৪আপডেট : ১৭ মে ২০২৫, ২০:১৪

দেশে খুনের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে রয়েছে মাদক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘গ্রামগঞ্জে মাদক ঢুকে গেছে। মাদক আর দুর্নীতি, কমাতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে।’ শনিবার (১৭ মে) দুপুরে মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতরে বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের নামফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নৌপথে নিরাপত্তার জন্য বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে কোস্টগার্ডের পশ্চিম জোনের একমাত্র স্থাপনা। যার মাধ্যমে কোস্টগার্ডের পাশাপাশি ভবিষ্যতে নৌবাহিনী, বিজিবি, মোংলা বন্দর, নৌপুলিশ, বন বিভাগ ও বিআইডব্লিউটিএর নৌযান মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া এই উন্নয়ন কার্যক্রম কোস্টগার্ডের সক্ষমতা ও পরিষেবার মান বাড়াতে আরও এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।’

সমুদ্রপথে কোস্টগার্ডকে আরও দক্ষ ও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘এজন্য কোস্টগার্ড বহরে আরও পাঁচটি বড় ধরনের বোট কেনার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। খুব তাড়াতাড়ি সেটি হয়ে যাবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, নৌবাহিনী, নৌপুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন অর রশীদ বলেন, ‘২০২৪ সালের ১১ জানুয়ারি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েতে ২০ মিটার দৈর্ঘ্যের বোটসমূহের ডকিং ও যেকোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব। শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের নামফলক উন্মোচন করেন।’

/এএম/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে