রাজধানীতে হালকা বৃষ্টি, ভ্যাপসা গরম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২২, ১১:৩৪আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৮:০৬

সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। সকাল ১০টা নাগাদ ঘোলা আকাশ আর ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। এরপর বেলা ১১টা নাগাদ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। প্রথমে গুঁড়িগুঁড়ি, এরপর হালকা বৃষ্টিতে ভিজেছেন ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা। 

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘বৃষ্টি কম হলে গরম বেশি লাগবে। এত হালকা বৃষ্টিতে মাটিও ভেজে না। ফলে তপ্ত মাটির উত্তাপ আরও বেড়ে যায়।’

তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বইছে। টানা বৃষ্টি না হলে এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।’

এর আগে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ সৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছেও সিলেটে ১৭ মিলিমিটার। এছাড়া তেতুলিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা ও নীলফামারীর ডিমলায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
 
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ৪, ময়মনসিংহে ২৮, চট্টগ্রামে  ৩২ দশমিক ২, সিলেটে ২৭, রংপুরে ২৯ দশমিক ৫, খুলনায় ৩৬ এবং বরিশালে আজ ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
 
আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ সৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অনান্য অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে ফরিদপুর, রাজশাহী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম