মুম্বাই সম্মেলনে ইউল্যাবের প্রতিনিধি দলের অংশগ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২২, ১৭:৩৭আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৭:৩৭

‘ইন্টারন্যাশনালাইজেশন অ্যান্ড ভার্চুয়াল এক্সচেঞ্জ: বর্ডারলেস বিটুইন ইইউ অ্যান্ড এশিয়ান কান্ট্রিস’ শীর্ষক সম্মেলনে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। ভারতের মুম্বাইয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। গত ২৩ ও ২৪ মার্চ মুম্বাইয়ের এসভিকেএম’র নরসি মঞ্জি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজের (এনএমআইএমএস) আন্তর্জাতিক সংযোগ বিভাগের উদ্যোগে সম্মেলনটির আয়োজন করা হয়।

সম্মেলনে অংশ নেওয়া ইউল্যাব প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন– সিকিউএসের পরিচালক অধ্যাপক ড. সুমন রহমান, ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক আবু রাসেল এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক দিলশাদ হোসেন দোদুল।

ইউরোপীয় ইউনিয়ন ইরাসমাস প্রজেক্টের সদস্য হিসেবে প্রতিনিধি দলের ভারত সফরের সময় ইউল্যাব ও এসভিকেএম’র নরসি মঞ্জি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর মাধ্যমে শিক্ষামূলক এবং অ্যাকাডেমিক বিষয়াদি বিনিময়ের মাধ্যমে ব্যবসার পুনর্গঠন এবং পেশাগত উৎকর্ষ সাধনে একত্রে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

চুক্তি অনুযায়ী, নিজ নিজ দেশের প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষামূলক ও অ্যাকাডেমিক বিষয়াদি বিনিময়ের আওতায় শিক্ষার্থীদের জন্য অধ্যয়ন, গবেষণা এবং সংক্ষিপ্ত শিক্ষা সফরের ব্যবস্থা থাকবে। এছাড়া শিক্ষাদান ও গবেষণার উদ্দেশ্যে যৌথ গবেষণা, বক্তৃতা, প্রশিক্ষণ এবং উন্নয়নের মতো যৌথভাবে কার্যক্রম সমন্বয় করা হবে।

/আরকে/এফএ/
সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী