‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে সহযাত্রী হতে হবে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ এপ্রিল ২০২২, ১৮:১০আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৮:১০

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে সহযাত্রী হতে হবে। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। বৈশ্বিক মহামারি কোভিড সময়ে দক্ষতার সঙ্গে করোনা মোকাবিলা, সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও প্রণোদনা প্রদান, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভূতপূর্ব উন্নয়নের স্বাক্ষর রেখে চলেছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) স্পিকার সংসদ ভবনে তার কার্যালয়ে ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনকালে এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘বিরোধিতার জন্যই বিরোধিতা— এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’ উন্নয়নের ক্ষেত্রে মানসিক দৈন্য কাটিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রায় সহযাত্রী হবার আহ্বান জানান তিনি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ' বইয়ের সম্পাদক শামীম আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম অহিদুজ্জামান, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর: বাসস

 

/এপিএইচ/
সম্পর্কিত
সাবেক স্পিকার শিরীন শারমিন জামিনে মুক্ত
ড. শিরীন শারমিনের গ্রেফতার ও পরবর্তী ঘটনায় আসকের উদ্বেগ
শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন বিচারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম