প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তেই দেশের অর্থনীতি গতিশীল রয়েছে: স্পিকার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ এপ্রিল ২০২২, ২০:৪৬আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২২:০৬

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তেই কোভিড পরিস্থিতিতেও দেশের অর্থনীতি গতিশীল রয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) ঢাকায় পীরগঞ্জ সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সবাইকে পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে শুভেচ্ছা জানান।

পীরগঞ্জ (রংপুর) সমিতির সভাপতি আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— সমিতির উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার এস এম গোলাম মোস্তফা এবং সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম এবং প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন। অনুষ্ঠানে সমিতির সভাপতি স্পিকারকে এবং সাধারণ সম্পাদক শাহীনুর ইসলামকে ফুল দিয়ে বরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘দেশের সব পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের অব্যাহত ধারার সঙ্গে কোভিডের বিরূপ পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রণোদনারও ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।’

স্পিকার বলেন, ‘পীরগঞ্জবাসী প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক সুনজরে রয়েছে। তাই এই জনপদের জীবনমান উন্নয়নসহ সব ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে পূরণ করা হচ্ছে।’ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে অনুষ্ঠানে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আহাদ আলী। খবর: বাসস

 

 

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সাবেক স্পিকার শিরীন শারমিন জামিনে মুক্ত
ড. শিরীন শারমিনের গ্রেফতার ও পরবর্তী ঘটনায় আসকের উদ্বেগ
শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন বিচারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম