হাতিরঝিলে যুবকের মৃত্যু নিয়ে ‘রহস্য’, প্রেমিকা ও বন্ধু আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২২, ১৬:১৬আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৬:১৬

রাজধানীর হাতিরঝিলে মহানগর এলাকার ব্রিজ থেকে লাফিয়ে বজলু মিরাজ চৌধুরীর রাজ নামে এক যুবক ‘আত্মহত্যা করেছে’। তবে ওই যুবকের মায়ের দাবি, রাজকে ব্রিজ থেকে ফেলে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাত পৌনে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি মোটরসাইকেলে করে রাজ হাতিরঝিলে আসে। মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে মোটরসাইকেল থেকে নেমে যায় সে। পরে মোটরসাইকেলের চালকের কাছে মোবাইল এবং মানিব্যাগে রেখে ব্রিজ থেকে লাফ দেয়। তাকে উদ্ধারের জন্য আরও কয়েকজন এগিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।

এদিকে রাজের মা ঢাকা মেডিক্যালে ছেলের মরদেহ দেখতে এসে সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলের সঙ্গে মির্জা আক্তার বর্ষা নামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। আমরা জানতাম না, মেয়েটি মাদকাসক্ত ছিল।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে তার বন্ধু আকাশ ও বর্ষা ডেকে নিয়ে ব্রিজ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে।’

রাজের পড়াশোনায় বিরতি ছিল উল্লেখ করে তার মা আরও জানান, ‘আমার ছেলের পড়াশোনার গ্যাপ ছিল। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো সে। সামনে তার পরীক্ষা ছিল।’

হাতিরঝিল থানার এসআই হাসান বলেন, ‘এই ঘটনায় নিহতের বন্ধু আকাশ ও প্রেমিকা বর্ষাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

/আরটি/ইউএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর অসন্তোষের পর হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান
হাতিরঝিলের স্পিডব্রেকার এখন মরণফাঁদ
ঈদের দিন হাতিরঝিলে মানুষের ঢল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম