ভ্রমণ ভিসায় আমিরাতগামীদের হয়রানি নয়: সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২২, ১৭:৫৫আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৮:২৪

ভ্রমণ ভিসায় সংযুক্ত আরব আমিরাতগামীদের ঢাকা বিমানবন্দরে কোনও ধরনের হয়রানি যাতে না হয়, তা নিশ্চিত করতে বলেছে সংসদীয় কমিটি।

রবিবার (১৭ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এছাড়া প্রবাসী কর্মীদের সহজে ই-পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতে বলেছে সংসদীয় কমিটি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিজিট ভিসায় আরব আমিরাতগামী যাত্রীদের ইমিগ্রেশনে হয়রানি করা হয়—এমন খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। দুই বছর আগে এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করে হয়রানির বিভিন্ন বিষয় তুলে ধরে সংযুক্ত আরব আমিরাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা।

বৈঠক শেষে কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘ভিজিট ভিসায় আরব আমিরাতে যারা যাচ্ছেন, তাদের নানা হয়রানির কথা গণমাধ্যমে আসছে। আমরা মন্ত্রণালয়কে বলেছি—এই হয়রানি যাতে না হয়, তা নিশ্চিত করতে হবে। যাদের ভিজিট ভিসা আছে, তাদের যদি ভিসা বৈধ হয়, সরকারের পক্ষ থেকে যদি তাদের বিষয়ে কোনও আপত্তি না থাকে, তবে তাদের আটকাবে কেন?’

‘বৈধ পাসপোর্ট, ভিসা থাকার পরেও কাউকে আটকাবে কেন? এটা বন্ধ করতে হবে’, বলে তিনি মন্তব্য করেন।

এদিকে বৈঠকে প্রবাসী কর্মীদের ই-পাসপোর্ট প্রাপ্তি সহজ করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ই-পাসপোর্টের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, ‘বিদ্যমান পাসপোর্টে অনেক সময় নাম ও ঠিকানা ভুল থাকে। ই-পাসপোর্ট নেওয়ার সময় সেটা ঠিক করতে অনেক ভোগান্তি হয়। এখানে-ওখানে যেতে হয়। এনআইডিতে যদি ত্রুটি থাকে, সেটা ঠিক করতে অনেক ঝামেলা পোহাতে হয়। আমাদের প্রবাসী কর্মীরা অনেকে যে খুব শিক্ষিত এমন নয়। তাদের কিছু ভুল হয়ে যায়। ই-পাসপোর্ট করার সময় তারা ঝামেলায় পড়েন। পাসপোর্ট দিতে সময় নিচ্ছে। আমরা এই প্রক্রিয়াটা সহজ করতে বলেছি।’

বৈঠকে প্রবাসী কর্মীদের জন্য ইন্স্যুরেন্স ব্যবস্থা চালু করার সুপারিশ করা হয়।

এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, ‘তাদের যদি লাইফ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে তো মারা যাওয়ার পর টাকা পাবেন। দুর্ঘটনায় পড়ে অঙ্গহানি হলে সুবিধা পাবেন। এমন বিষয় রাখার জন্য আমরা মন্ত্রণালয়কে পরীক্ষা করতে বলেছি। তারা দেখবে। আমাদের জানাবে। প্রবাসী কর্মীদের জীবন আরও সুরক্ষিত করতে হবে।’

বৈঠকে প্রবাসী কর্মীদের বিদেশ যাত্রার খরচ কমাতে বিমান-ভাড়া কমানোর লক্ষ্যে বাংলাদেশ বিমানের সঙ্গে নিয়মিত আলোচনা অব্যাহত রাখার সুপারিশ করা হয়।

এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, ‘আমরা আগেরও বলেছিলাম, প্রবাসী কর্মীদের ১০ শতাংশ ছাড় দিতে হবে। বিমান পাঁচ হাজার টাকা কমাবে বলেছে। আমরা এটা নিয়ে বলেছি, যাদের স্মার্ট কার্ড আছে তাদের যেন ১০ শতাংশ ছাড় দেওয়া হয়।’  

আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, আয়েশা ফেরদাউস, পংকজ নাথ ও মো. সাদেক খান অংশ নেন।

 /ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম