নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক, পরিস্থিতি থমথমে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ১১:২৩আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১১:২৩

নিউমার্কেট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সবার মধ্যে একটি সংশয় বিরাজ করছে। গতকাল দিনভর ঢাকা কলেজের সামনে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান থাকলেও আজ তা নেই।

বুধবার (২০ এপ্রিল) সকাল থেকে দেখা যায়, নিউমার্কেট এলাকার মার্কেটগুলোর সামনে ভিড় করছেন দোকানের কর্মচারীরা। তাদের চোখে-মুখে সংশয়ের ছাপ। কেউ অপেক্ষা করছেন দোকান খোলার জন্য। আবার কেউ মালিকের নির্দেশের অপেক্ষায় আছেন।

বুধবার সকালে নিউমার্কেট এলাকা দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, মার্কেট খোলার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

এদিকে ঢাকা কলেজের ভেতরের পরিবেশ থমথমে। শিক্ষার্থীরা কেউ সামনে নেই। শুধু প্রশাসনিক কার্যালয়ের সামনে কিছু কর্মচারী অবস্থান করছেন। ঢাকা কলেজ কর্তৃপক্ষ মঙ্গলবার উদ্ভূত পরিস্থিতিতে সব হোস্টেল বন্ধ ঘোষণা করে এবং ত্যাগের নির্দেশ দেয়। পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ঢাকা কলেজে ঈদের ছুটি শুরু। তবে অনেক শিক্ষার্থী এখনও হলে অবস্থান করছে বলে জানা গেছে।

বুধবার সকালে নিউমার্কেট এলাকা একজন শিক্ষার্থী জানান, আজকে হয়তো কিছু একটা সিদ্ধান্ত হবে। অনেকেই হলে অবস্থান করছেন।

 

/এসও/আইএ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি