তথ্য অধিদফতরের কর্মকর্তার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২২, ১৭:৫৮আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৭:৫৮

তথ্য অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা বিপু কান্তি বড়ুয়া কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (২৪ এপ্রিল) সকালে বিপু কান্তি বড়ুয়া (৪৯) সচিবালয়ে কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থবোধ করায়  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার এ আকস্মিক মৃত্যুসংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াত বিপু বড়ুয়ার আত্মার শান্তিকামনা করেন।

এসময় বিপু বড়ুয়ার স্ত্রী ও দুই সন্তানসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী।

শোকবার্তায় তথ্যমন্ত্রী  বলেন, ‘আমার নিজ উপজেলা রাঙ্গুনিয়ার সন্তান বিপু বড়ুয়া একজন সৎ, দক্ষ ও বিচক্ষণ কর্মকর্তা ছিলেন। তার আকস্মিক মৃত্যু বিনামেঘে বজ্রপাতের মতো ও অত্যন্ত বেদনার। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি ও পরিবার যেন এ শোক সহ্য করে এগোতে পারে, সেই প্রার্থনা করি।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের