ক্যাসিনোকাণ্ড: এনু-রুপনসহ ১১ জনের সাত বছর করে কারাদণ্ড 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ এপ্রিল ২০২২, ১১:৫৬আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১২:৪১

ক্যাসিনোকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও তার ভাই রুপন ভূঁইয়াসহ ১১ জনের বিরুদ্ধে ওয়ারী থানার মানিলন্ডারিং আইনের করা একটি মামলায় প্রত্যেক আসামিকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে সমানুপাতিক হারে ৪ কোটি টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন- মেরাজুল হক ভূঁইয়া শিপলু, রশিদুল হক ভূঁইয়া, সহিদুল হক ভূঁইয়া, জয় গোপাল সরকার, পাভেল রহমান, তুহিন মুন্সি, আবুল কালাম আজাদ, নবীর হোসেন শিকদার ও সাইফুল ইসলাম।

আসামিদের মধ্যে শিপলু, রশিদুল, সহিদুল ও পাভেল মামলার শুরু থেকে পলাতক। তুহিন জামিনে আছেন। অপর ৬ আসামি কারাগারে।

এর আগে, বুধবার (৬ এপ্রিল)রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু এদিন বিচারক ছুটিতে থাকায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর ভারপ্রাপ্ত বিচারক পরবর্তী রায় ঘোষণার জন্য (২৫ এপ্রিল) দিন ধার্য করেন।

এনু ও রুপনসহ অপর আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অবৈধ সম্পদ অর্জন ও অর্থ-পাচারের অভিযোগে ১২টি মামলা রয়েছে।

ক্যাসিনোকাণ্ড: এনু-রুপনসহ ১১ জনের সাত বছর করে কারাদণ্ড 

জানা যায়, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো পরিচালনাকারী এনুর কর্মচারী আবুল কালাম আজাদের বাসায় ক্যাসিনো থেকে উপার্জিত টাকা উদ্ধারের জন্য ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের বাড়ি ঘেরাও করে র‌্যাব। ৪র্থ তলার বাড়ির দ্বিতীয় তলা থেকে ২ কোটি টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৩ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) জিয়াউল হাসান ২৫ নভেম্বর ওয়ারী থানায় মামলা দায়ের করেন। অভিযোগ করা হয়, এনু ও রুপন দীর্ঘদিন ক্যাসিনো পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করে আসছে। অপকর্ম আড়াল করতে অবৈধভাবে উপার্জিত অর্থ তারা কালামের বাসায় রেখেছিল। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।

মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২১ জুলাই ১১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন সিআইডি পুলিশের পরিদর্শক মোহাম্মদ ছাদেক আলী।

গত বছরের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে আদালত ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেন।

/টিএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহজালাল বিমানবন্দরে এয়ার এস্ট্রার জরুরি অবতরণ
শাহজালাল বিমানবন্দরে এয়ার এস্ট্রার জরুরি অবতরণ
প্রতিবাদ করতে গিয়ে আটক সোহানী শিফা, পরে মুচলেকায় মুক্তি
প্রতিবাদ করতে গিয়ে আটক সোহানী শিফা, পরে মুচলেকায় মুক্তি
খামেনির জানাজায় তিন ছেলে, আড়ালেই রয়ে গেলেন উত্তরসূরি মোজতবা
খামেনির জানাজায় তিন ছেলে, আড়ালেই রয়ে গেলেন উত্তরসূরি মোজতবা
২৮ বছরের আক্ষেপ ঘোচাতে পারবে ব্রাজিল? 
২৮ বছরের আক্ষেপ ঘোচাতে পারবে ব্রাজিল? 
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়