ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপির বিশেষ নজরদারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২২, ১৩:০৩আপডেট : ০১ মে ২০২২, ১৪:২১

ঈদকে কেন্দ্র করে রাজধানীর ছেড়েছে বিপুল সংখ্যক মানুষ। সেই সঙ্গে ফাঁকা ঢাকায় দিনের পাশাপাশি রাতের চলাফেরায় কারও কোনোধরনের অস্বাভাবিকতা পেলে তা সিসিটিভির মাধ্যমে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

রবিবার (১ মে) রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, এ সময়গুলোতে রাস্তা ফাঁকা থাকে, থানা এলাকাগুলোতে অতিরিক্ত চার্জ দেওয়া হয়েছে। ২ হাজার ৫০০ ফোর্স দায়িত্ব পালন করবে। প্রতি থানা থেকেই মোবাইল টিম থাকবে। বিভিন্ন জোনে ভাগ করে ঢাকা সিটির নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা রেখেছি যাতে করে মানুষ নিরাপদ ভাবে চলাফেরা করতে পারে। থাকবে পুলিশ চেকপোস্ট। 

এছাড়া নিরাপত্তার বিষয় নজরদারি করতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘রাতের বেলায় চলাচলের ক্ষেত্রেও নজরদারি রাখা হবে। অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের সিসিটিভি ফুটেজ রয়েছে। কন্ট্রোল রুম থেকে সেগুলো মনিটরিং করা হবে।’

=

এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘গত এক মাসে ডিএমপি এলাকায় তালিকাভুক্ত ৫ শতাধিক ছিনতাইকারী ও চোরকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই কিংবা চুরির বিষয় ঘটছে; ঢালাওভাবে বলা যাবে না, স্পেসিফিক ঘটনাগুলো জানতে হবে। এত বড় একটি শহরে দুই-একটি ঘটনা ঘটবে, সারাবিশ্বে বিভিন্ন শহরে এরকম ঘটনা ঘটে থাকে।’

পুলিশ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশের পাশাপাশি মানুষেরও কিছু দায়িত্ব থাকে। আপনার সম্পদ যদি অরক্ষিত রেখে মনে করেন পুলিশ পাহারা দেবে সেটা তো সম্ভব নয়। আপনার সম্পদ রক্ষার দায়িত্ব আপনি পালন করবেন, পুলিশ পাহারা দেওয়ার দায়িত্ব পালন করবে। আমরা আমাদের মতো সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি কোনও অভিযোগ পেলে মামলা নেওয়া হচ্ছে।’

/আরটি/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি