ঈদ উপলক্ষে চীনের রাষ্ট্রদূতের শুভেচ্ছা বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২২, ২৩:১২আপডেট : ০১ মে ২০২২, ২৩:১২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

রবিবার এক ফেসবুক পোস্টে তিনি সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন।

তিনি বলেন, ‘সময় কত দ্রুত চলে যায়। মহামারির প্রাদুর্ভাবের পর এটি তৃতীয় ঈদুল ফিতর।’

তিনি আরও জানান, ‘পরিস্থিতি এখন ভালোর দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জানিয়েছেন, বাংলোদেশ সফলভাবে মহামারি নিয়ন্ত্রণ করেছে এবং করোনাভাইরাস মোকাবিলা করেও দেশটি উন্নয়নের ধারা অব্যহত রাখতে সক্ষম হয়েছে।’

চীন এই অর্জনে যথাযথ অবদান রেখেছে জানিয়ে তিনি বলেন, মহামারি ছাড়াও বিশ্ব এখন অস্থিতিশীল এবং ঝুঁকির মুখোমুখি। এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সম্প্রতি একটি বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগের প্রস্তাব করেছেন, যেখানে তিনি অভিন্ন, সহযোগিতামূলক এবং টেকসই নিরাপত্তার রূপকল্পের কথা বলেছেন।

লি জিমিং বলেন, ‘আমি আশা করি, এই রূপকল্প আমাদের বিশ্বকে একটি নিরাপদ এবং সুসামঞ্জস্য ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।’

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
কোরবানির মাংস অসচ্ছলদের সঙ্গে ভাগাভাগির আহ্বান প্রধানমন্ত্রীর
গো-খাদ্যের মৌসুমি ব্যবসা, কেমন চলছে বেচাকেনা 
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম