ঈদের দিন সকালে হালকা, বিকালে ভারী বৃষ্টি হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২২, ১৮:০০আপডেট : ০৩ মে ২০২২, ০১:০৬

মঙ্গলবার (৩ মে) পবিত্র ঈদুল ফিতর। এ দিন সকালে দলে দলে ঈদগাহে জামাতে নামাজ পড়তে যাবেন মুসল্লিরা। আবহাওয়া অধিদফতর বলছে,এখন ঝড়-বৃষ্টির মৌসুম। যেকোনও সময় বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। ঈদের দিন সারা দেশে কমবেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকায় সকালের দিকে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির শঙ্কা রয়েছে, আর বিকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, ‘ঈদের দিন কমবেশি দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও হালকা আবার কোথা ভারী বৃষ্টি হতে পারে। তবে তা হবে থেমে থেমে। ঢাকায় সকালের দিকে বৃষ্টি হলেও তা হবে হালকা। কিন্তু বিকালের দিকে ভারী বৃষ্টির শঙ্কা  রয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, সোমবার (২ মে) ভোর রাতেও ঢাকায় কালবৈশাখী ঝড় হয়েছে। এ কারণে গত দুই দিনের ভ্যাপসা গরম এখন নেই বললেই চলে।

গত ২৪ ঘণ্টটায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মাদারীপুর ও রাঙ্গামাটিতে ২৫ মিলিমিটার। এছাড়া যশোর ও ফরিদপুরে ২১, রাজারহাট ও রাজশাহীতে ১৮, তাড়াশে ৮, খেপুপাড়া ও ঢাকায় ৭, খুলনা ও ডিমলাতে ৬, চুয়াডাঙ্গায় ৫, সাতক্ষীরা ও রংপুরে ৩, বরিশাল ও ঈশ্বরদীতে ২, কুমারখালী, নিকলি, সিলেট ও ফরিদপুরে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া, পটুয়াখালী ও সৈয়দপুরে সামান্য বৃষ্টি হয়েছে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পণ্যের দাম ওঠানামার ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু
পণ্যের দাম ওঠানামার ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু
রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস কারাগারে
রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস কারাগারে
কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতি
কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতি
ঢাবির সাম্প্রতিক ঘটনা তদন্তে ৩ কমিটি
ঢাবির সাম্প্রতিক ঘটনা তদন্তে ৩ কমিটি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর