যাত্রী-পথচারীর ব্যাগ টান দিতো তারা, অবশেষে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২২, ১৯:২৭আপডেট : ০২ মে ২০২২, ১৯:২৭

রাজধানীর মগবাজার ও মোহাম্মদপুরে পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। চক্রের চার সদস্যের মধ্যে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারও আছে।

রবিবার (১ মে) মগবাজার ও মোহাম্মদপুরের পশ্চিম কাটাসুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি গুলশানের ক্যান্টনমেন্ট জোনাল টিম। গ্রেফতারকৃতরা হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার মো. আশরাফুল ইসলাম, লেলিন শেখ, জিল্লুর রহমান খান ও সাইফুল ইসলাম ওরফে শাওন।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে  অতিরিক্ত কমিশনার গোয়েন্দা এ কে এম হাফিজ আক্তার বলেন, ছিনতাইয়ের দুটি মামলার ছায়া তদন্ত করে ডিবি গুলশানের ডিসি মশিউর রহমানের নেতৃত্বে একাধিক টিম। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় প্রথম ঘটনায় ইঞ্জিনিয়ার আশরাফ ও মো. লেনিন শেখ এবং দ্বিতীয় ঘটনায় জিল্লুর রহমান খান ও সাইফুলকে মোটরসাইকেল আরোহী হিসেবে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তা হাফিজ আক্তার বলেন, গ্রেফতারকৃতরা মোটরসাইকেল নিয়ে রিকশাযাত্রী ও ব্যাংক থেকে টাকা উত্তোলনকারীর কাছ থেকে ব্যাগ টান দিতো। এরা ইতোমধ্যে মিরপুর, পল্লবী, বনানী, গুলশান, ধানমন্ডি, তেজগাঁও ও আগারগাঁও এলাকায় শতাধিক ছোট-বড় ছিনতাইয়ের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।

লেলিন শেখ ও শাওনের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ, মিরপুর, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে।

/আরটি/এফএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম