সবাই এখনও ছুটির মুডে আছে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২২, ১৫:১৯আপডেট : ০৫ মে ২০২২, ১৫:১৯

‘সবাই এখনও ছুটির মুডেই আছে’ বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘ঢাকার লাখ লাখ মানুষ গ্রামে আত্মীয়-স্বজনের কাছে গেছে। তাদের সঙ্গে মিলিত হয়ে ঈদ উদযাপন করছে। ঈদের আগে যাতায়াতে একটা বিরাট সমস্যা হয়। মানুষ নানারকম কষ্টের মধ্যে পড়ে। এবার ভোগান্তি তুলনামূলকভাবে অনেক কম হয়েছে। বড় কোনও দুর্ঘটনাও ঘটেনি।’

বৃহস্পতিবার (৫ মে) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। 

তিনি বলেন, ‘এবার ঈদে আবহাওয়াও খুব ভালো ছিল। সকালে একটু বৃষ্টির জন্য কোনও কোনও এলাকায় ঈদ জামাতে সাময়িক বিঘ্ন ঘটেছে। তাতে অবশ্য ঈদ উদযাপনে ব্যাঘাত ঘটেনি।’

কৃষিমন্ত্রী বলেন, ‘করোনা মহামারি কাটিয়ে দুই বছর পর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছে মানুষ। ঢাকাসহ সারাদেশেই তৃণমূল পর্যায়ে ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপিত হয়েছে। বিশ্বের মানুষ একটা অনিশ্চতায় ছিল, চরম হুমকিতে ছিল; আমাদের জীবন নিয়েও আতঙ্ক ছিল।’

মহামারি থেকে মানুষ ‘মুক্তি পাওয়ায়’ আল্লাহর কাছে শুকরিয়াও আদায় করেন ড. আব্দুর রাজ্জাক।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম