বাহাদুর শাহ পার্কে ভবঘুরেদের বাহাদুরি (ফটোস্টোরি)

নাসিরুল ইসলাম
০৬ মে ২০২২, ১২:১৫আপডেট : ০৬ মে ২০২২, ১২:২৪

রাজধানীর পুরান ঢাকার বাহদুর শাহ পার্ক সকাল ৭-৮টা পর্যন্তই কাজে লাগে স্থানীয়দের। কিন্তু তারপরে দিন যতো গড়ায় তা চলে যায় ভবঘুরেদের দখলে আর দিনশেষে সন্ধ্যা নামলে নেশায় মেতে ওঠে পথশিশু থেকে পথভ্রষ্ট তরুণ-যুবকেরা। আর এ সময়টা পার্ক এলাকা এড়িয়ে চলেন স্থানীয়রা।

সম্প্রতি পার্কটিতে গিয়ে দেখা হয় স্থানীয় ষাটোর্ধ্ব শাহজাহান মিয়ার সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, সকালে অনেকে আসেন শরীর চর্চা করতে, হাঁটতে। তারপর শুরু হয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের আড্ডা। দুপুরের দিকে পথচারীরা গাছের ছায়ায় বসেন, আরাম করেন। খেয়াল করে দেখেন সদরঘাটের অনেকযাত্রীই এখানে বসে বিশ্রাম করেন যারা অনেক আগে চলে আসেন এই এলাকায়। 

তপ্ত রোদে অনেকেই পার্কটির সবুজ ছায়ায় বসে বিশ্রাম করেন

তবে এই পার্কটি ‘বিভিন্ন নেশা সেবনকারীর আশ্রয়স্থল’ বলে মন্তব্য করেন ব্যয়াম করতে আসা আরেক স্থানীয় বাসিন্দা লুৎফুর রহমান। তিনি অনেকটা অভিযোগের সুরেই বলেন, দিনে রাতে তারা এখানেই থাকে এবং প্রকাশ্যে নেশা করে। আমরা কেউ কেউ এখানে আসি। কিন্তু যারা পরিবেশ বিষয়ে জানেন তারা আসতে চান না।

সকালে হাঁটাচলার সঙ্গে সঙ্গে শরীর চর্চাও করেন কেউ কেউ

অভিযোগের সত্যতা মেলে ছবি তোলার ক্যামেরা বের করতেই। আশেপাশে থেকে লোকজন এসে সতর্ক করে দিয়ে বলেন, মাদকাসক্তদের অনেকের হাতে ব্লেড জাতীয় জিনিস থাকে। ছবি তোলার চেষ্টা করলে আক্রমণের শিকার হতে হবে।

ব্যস্ত নগরীতে শীতল ছায়ায় বিশ্রামের অন্যতম কেন্দ্র এই পার্ক

এই পার্ক সন্ধ্যা নামলে হয়ে ওঠে মাদকাসক্তদের আশ্রয়স্থল

পথচারীদের অনেকেই এখানে বসে বিশ্রাম নেন

 

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান