রমনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালেন চালক, নারী আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২২, ০৩:২৬আপডেট : ০৭ মে ২০২২, ০৩:২৬

রমনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর ফলে এক নারী আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।

নিহতের নাম নিশি (২২)। তার স্বামী লালন আহমেদ পুরান ঢাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন চালক মোস্তফা কামাল (৩০)।

শুক্রবার দিবাগত রাত ১২টায় রমনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে রাস্তায় ছিটকে পড়েন ওই নারী। আইল্যান্ডে আঘাত লেগে তার মাথা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

পরে সেখান থেকে দু’জনকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার সহকারী উপ-পরিদর্শক মাসুম জানান, ডিউটিকালীন রাস্তায় পড়ে থাকতে দেখে দুজনকে ঢামেক হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মদ্যপান করে মোটরসাইকেল চালাচ্ছিল মোস্তফা কামাল। নিহতের সঙ্গে তার সম্পর্ক তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত চালক যুবককে জরুরি বিভাগে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, চালকের অবস্থাও শঙ্কামুক্ত নয়।

পেশায় মুরগি ব্যবসায়ী আহত মোস্তফা কামাল চাঁদপুর সদরের শামসুল হকের ছেলে। মিরপুরের বাউনিয়া বাঁধ এলাকায় থাকেন তিনি।

/এআইবি/আরটি/এফএ/
সম্পর্কিত
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
ফাঁকা ঢাকায় বেপরোয়া চলাচল, আহত শতাধিক
মোটরসাইকেলে ট্রাকচাপায় ৩ জন নিহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম