টাইগার মিলনের পাশে আইজিপির স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২২, ১৮:১৪আপডেট : ০৯ মে ২০২২, ১৯:০৩

লাল-সবুজের পতাকা হাতে ডোরাকাটা বাঘ সেজে স্টেডিয়ামে হাজির হতেন তিনি। নিরন্তর উৎসাহ দিতেন বাংলাদেশ দলকে। বাংলাদেশ ক্রিকেটের ভক্ত, এই ক্রিকেটপ্রেমী আর কেউ নন, তিনি ফাহিমুল হক মিলন। যিনি ‘টাইগার মিলন’ নামে ক্রিকেট ভক্তদের কাছে অতি পরিচিত। টাইগার মিলন গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে।

ক্রিকেটপ্রেমী টাইগার মিলনের চিকিৎসায় এগিয়ে এসেছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের স্ত্রী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মীর্জা।

সোমবার (৯ মে) রাজধানীর পঙ্গু হাসপাতালে টাইগার মিলনকে দেখতে যান জীশান মীর্জা। এ সময় তিনি তার খোঁজখবর নেন। চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

টাইগার মিলন এ সময় বাংলাদেশ পুলিশ এবং পুনাকের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, গত ১৩ মার্চ রাজধানীর বনশ্রী এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় টাইগার মিলনের উভয় পা গুরুতর জখম হয়। তার পায়ে একাধিকবার অস্ত্রপচার করা হয়েছে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম