সোমবার থেকে মিলবে টিসিবির চার পণ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২২, ১৯:৩৬আপডেট : ১৫ মে ২০২২, ২০:৫০

সোমবার (১৬ মে) থেকে খোলা বাজারে আবারও ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কার্যক্রম চলবে ৩০ মে পর্যন্ত।

নগরীর পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়ে ৩০০টি ট্রাকের মাধ্যমে এই কার্যক্রম চলবে বলে নিশ্চিত করেছেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান।

তিনি জানিয়েছেন, এবার দেওয়া হবে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি। তবে অবিক্রীত কিছু ছোলা রয়ে গেছে, যা রমজানে বিক্রি করে শেষ করা যায়নি। ডিলারদের নামে এবার তাই ছোলাও বরাদ্দ দেওয়া হবে।

টিসিবির চেয়ারম্যান আরিফুল হাসান জানিয়েছেন, আগের দরেই এসব পণ্য বিক্রি করা হবে। সে অনুযায়ী ১১০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৬৫ টাকা কেজিতে মসুর ডাল, ৫৫ টাকায় চিনি ও ৫০ টাকা কেজিতে ছোলা বিক্রি করা হবে।

টিসিবি জানিয়েছে, নিম্ন আয়ের মানুষের জন্য এ বছর ১১তম বার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। চলতি অর্থবছরের প্রতি মাসেই এ কার্যক্রম চালু ছিল। তবে ঈদের আগে ২৪ এপ্রিল থেকে পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ রেখেছিল টিসিবি।

একজন ক্রেতা টিসিবির ট্রাক থেকে সর্বোচ্চ দুই কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

টিসিবির চেয়ারম্যান আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী জুনেই কার্ডের মাধ্যমে সারা দেশের এক কোটি পরিবারকে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হবে। সে কার্যক্রমও চলছে।

/এসআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
তেলের দাম বাড়ালো টিসিবি, ঈদ উপলক্ষে ৭২০ ট্রাক সেল
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম