কালকিনির পূর্ব এনায়েতনগর ইউপি নির্বাচন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২২, ১৮:৩০আপডেট : ১৭ মে ২০২২, ১৮:৪৪

চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমাদানে বাধাদান এবং রিটার্নিং কর্মকর্তার ওপর হামলার কারণে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে বাধাদানের ঘটনা তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে রিপোর্ট দেওয়ার জন্য মাদারীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যা পৌনে ছয়টায় নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার কুমিল্লা সিটি করপোরেশন, ৬টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদে নিয়ামুল আকন নামে একজন চেয়ারম্যান প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে গেলে একদল লোক তাকে বাধা দেন। বিষয়টি রিটার্নিং অফিসারের নজরে আনা হলে তিনি ওই প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের উদ্যোগ নেন। এতে দুষ্কৃতকারীরা রিটার্নিং অফিসারের ওপর আক্রমণ করে।

পরে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলে নির্বাচন কমিশন এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেন এবং তদন্তের নির্দেশ দেন। তদন্তে কারও বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ইসি জানিয়েছে।

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম