সোনা চোরাচালানে বিমানের অনেকেই জড়িত: বিমান প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ১৯:১০আপডেট : ২৬ মে ২০২২, ১৯:১০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বিমানের কেউ না কেউ সোনা  চোরাচালানে জড়িত— এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। বৃহস্পতিবার (২৬ মে) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  প্রতিমন্ত্রী বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। বুধবার বিএফসিসি'র এক কর্মী সোনাসহ গ্রেফতার হওয়ায় পরিদর্শন আসেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, গতকাল আটক হওয়া আব্দুল আজিজের ডিউটি খাবার দেওয়ার গাড়ি, ক্যারিয়ারে ছিল না। তার সঙ্গে আরও অনেকে জড়িত। তার কাছে কেউ না কেউ হস্তান্তর করেছে। এ বিষয়ে বিমান থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয় থেকেও একটি তদন্ত কমিটি করা হবে। এই সিন্ডিকেট যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। যাকে আটক করা হয়েছে তাকে সাসপেন্ড করা হয়েছে। আগামীতে যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এজন্য ব্যবস্থা নেওয়া হবে। এখানে বিমান ছাড়া অন্যান্য এয়ারলাইনেও সোনা পাওয়া গেছে। এ বিষয়ে আমরা কনসার্ন আছি। আগেও এসব ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত,বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারে  কর্মরত মো আব্দুল আজিজ আকন্দকে ৮ কেজি সোনার বারসহ আটক করে কাস্টমস। যদিও তাকে আটক করতে গিয়ে বাধার মুখে পড়েন কাস্টমস কর্মকর্তারা।

/সিএ/এমআর/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম