ডেমরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২২, ১৮:৩৫আপডেট : ০১ জুন ২০২২, ১৮:৩৫

রাজধানীর ডেমরা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আবু সাহাদত মো. সায়েম (৩৭) নিহত হয়েছেন।

বুধবার (১ জুন) সকাল সাড়ে দশটায় ওই এলাকার জিরো পয়েন্ট শাপলা চত্বরে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে চালককে আটক করা হয়েছে।

সায়েম প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানিতে মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন জানিয়ে তার দুলাভাই সোহেল চৌধুরী বলেন, ডেমরার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল করে অফিসের কাজে বের হয়েছিলেন সায়েম। পথে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে দুপুর সোয়া একটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত সায়েম ডেমরা সারুলিয়া আইডিয়াল রোডের নিজ বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন।

তার বাবার নাম মৃত মহাসিন ভূঁইয়া, গ্রামের বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ রামপুর বাজার এলাকায়। তিন ভাই চার বোনের মধ্যে সে ছিল ছোট। দুই সন্তানের জনক ছিলেন তিনি।

/এআইবি/আরটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের