কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২২, ০২:৩৩আপডেট : ১৪ জুন ২০২২, ০২:৩৩

রাজধানীর কদমতলীর জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াছিন হাওলাদার (১২) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুন) রাতে ওই এলাকার মেডিক্যাল রোডের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের মা নাদিয়া আক্তার জানান, ইয়াসিন বৈদ্যুতিক তাতাল দিয়ে খেলনার তার জোড়া লাগানোর এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে রাত সোয়া দশটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা আরও বলেন,  ইয়াসিনের একটি ব্যাগে বৈদ্যুতিক তাতালসহ অনেক কিছু রাখা থাকতো। মাঝেমধ্যে সেগুলো দিয়ে কিছু একটা তৈরির চেষ্টা করতো সে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইয়াসিন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আলিপুর গ্রামের ভ্যানচালক আলম হাওলাদারের ছেলে। মা নাদিরা বেগম একটি লোহার এঙ্গেলের কারখানায় রঙের কাজ করেন। শিশু ইয়াছিন একটি কারখানায় কাজ করতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

/এআরআর/এআইবি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম