মাঠে নেমেছে ডিএনসিসির কুইক রেসপন্স টিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২২, ১৭:২৮আপডেট : ১৭ জুন ২০২২, ১৭:২৮

বর্ষার প্রথম দিন থেকেই রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবার (১৭ জুন) তৃতীয় দিনে মুষলধারে বৃষ্টি হয়েছে কোথাও কোথাও। তবে বৃষ্টির পানি নিষ্কাশন সংযোগ ভালো না হওয়ায় জলাবদ্ধতার আশঙ্কা আছে আগে থেকেই। আর সেই আশঙ্কা থেকেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিনসিসি) কর্তৃপক্ষ রাজধানীর ১০টি অঞ্চলে প্রস্তুত রেখেছে ১০টি কুইক রেসপন্স টিম।

নগরবাসীদের টিমের সঙ্গে যোগাযোগের জন্য খোলা হয়েছে হটলাইন নম্বর (১৬১০৬)।

ডিএনসিসির সূত্র জানিয়েছে, পরিচ্ছন্ন পরিদর্শক, প্রকৌশল বিভাগের সড়ক শ্রমিক, পরিচ্ছন্ন কর্মী ও কার্য-সহকারীরা রয়েছেন এ টিমে। 

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে টিম লিডার ও নির্বাহী প্রকৌশলীকে ডেপুটি টিম লিডার করা হয়েছে। 

উত্তর সিটির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন মানিক জানিয়েছেন, প্রতি টিমে আট থেকে ১০ সদস্য নিয়ে কুইক রেসপন্স টিম গঠিত হয়েছে। প্রতিটি টিমের সঙ্গে রয়েছে কোদাল, শাবল এবং পানির সেচ মেশিন। তারা ড্রেনে ময়লা জমলে তা তাৎক্ষণিকভাবে অপসারণ করবে। আশেপাশে কোনও খাদ থাকলে সেচে পানি অপসারণের কাজও করবে টিমটি।'

অঞ্চল-৯ এর টিম লিডার ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত জানিয়েছেন, তার টিম ৩৯ নং ওয়ার্ডে কাজ শুরু করছে। 

সম্প্রতি মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়ায় ড্রেন নির্মাণ কাজ দেখতে গিয়ে ডিনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘ডিএনসিসি এলাকার কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হলে কুইক রেসপন্স টিম তাদের প্রয়োজনীয় সরঞ্জামসহ সেখানে উপস্থিত হয়ে দ্রুত পানি অপসারণ করে জলাবদ্ধতা নিরসন করবে।'

/আরএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের