ফ্লাইটের ৮ ঘণ্টা আগে ক্যাম্পে যেতে হবে হজযাত্রীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২২, ২০:২৮আপডেট : ১৮ জুন ২০২২, ২০:২৮

অনেক হজযাত্রী সময় মতো হজক্যাম্পে না আসায় ঠিক সময়ে ফ্লাইট ছাড়তে পারছে না। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্স না পৌঁছালে জরিমানা করবে সৌদি আরব। এ কারণে ফ্লাইটের ৮ ঘণ্টা আগে হজযাত্রীদের হজক্যাম্পে যেতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, আশকোনায় হজ অফিসে ফ্লাইটের ২ ঘণ্টা  হজযাত্রীদের বিমানবন্দরে নিয়ে যেতে সকল প্রস্তুতি থাকার পরও অনেক হজযাত্রী সময় মতো হজক্যাম্পে আসছেন না। কিছু হজ এজেন্সির হজযাত্রীদের সময় মত হজক্যাম্পে রিপোর্ট না করার কারণে সৌদি আরবে অবতরণ বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে  হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের জন্য বিশাল জরিমানা প্রদান করতে হবে। কিছু এজেন্সির হজযাত্রীরা মাত্র ৩/৪ ঘণ্টা আগে হজক্যাম্পে রিপোর্ট করছেন। এতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। এ ধরনের এজেন্সির তালিকা করা হচ্ছে। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য হজযাত্রীদের  ফ্লাইটের কমপক্ষে  ৮ ঘণ্টা আগে ক্যাম্পে আসতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একইসঙ্গে কোনও এজেন্সি এ বিষয়ে সহযোগিতা না করলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে মন্ত্রণালয়।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম