আইজিপির সঙ্গে ইউনিট প্রধানদের চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২২, ১৭:৫৫আপডেট : ১৯ জুন ২০২২, ১৯:০৩

দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। পুলিশ হেডকোয়ার্টার্স ও বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই অনুষ্ঠানে পুলিশ প্রধান এ আহ্বান জানান।

রবিবার (১৯ জুন) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ড. বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের ৩৬টি ইউনিট প্রধানের সঙ্গে এ চুক্তিতে সই করেন। পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর মো. কামরুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সরকারের একটি গুরুত্বপূর্ণ আধুনিক প্রশাসনিক কৌশল। আইজিপি নিয়মিত এপিএ পর্যালোচনার মাধ্যমে এর লক্ষ্যমাত্রা অর্জনে ইউনিট প্রধানদের নির্দেশ দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজি মো. মাজহারুল ইসলাম। এ সময় অতিরিক্ত আইজিপি ও বিভিন্ন ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশ ২০১৮-১৯ অর্থবছরের এপিএ চুক্তিতে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। ২০১৯-২০ অর্থবছরে দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে তুলনামূলক অন্যান্য দফতর ও সংস্থার মধ্যে শক্তিশালী অবস্থানে রয়েছে।

/আরটি/এফএ/এমওএফ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের