সৌদি পৌঁছেছেন ২৮ হাজারের বেশি হজযাত্রী, আরও দুই জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ০৪:১৯আপডেট : ২২ জুন ২০২২, ০৪:২১

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন আরও দুই হজযাত্রী। অন্যদিকে ২১ জুন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৮ হাজার ৩০৯ জন। নিয়মিত বুলেটিন এ তথ্য জানা গেছে।

২১ জুন পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় ঢাকার বিউটি বেগম (৪৭) এবং রংপুরের মো. আবদুল জলিল খান মারা গেছেন। বিউটি বেগমের পাসপোর্ট নম্বর- EA0009584। মো. আবদুল জলিল খানের পাসপোর্ট নম্বর- BX0552614। এ নিয়ে সৌদিতে গিয়ে মারা গেছেন ৬ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ২ জন। এই ৬ জনের ৪ জন মক্কায় এবং ২ জন মদিনায় মৃত্যু হয়েছে।

সৌদি পৌঁছেছেন ২৮ হাজারের বেশি হজযাত্রী, আরও দুই জনের মৃত্যু

বাংলাদেশে থেকে সৌদিতে ফ্লাইট গেছে ৭৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪৩ টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫ টি ফ্লাইট। সর্বমোট ইস্যুকৃত ভিসা ৮১.৪৬ শতাংশ।

এদিকে ফ্লাইটের ৮ ঘণ্টা আগে হজক্যাম্পে যেতে হজযাত্রীদের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। অনেক হজযাত্রী সময় মতো হজ ক্যাম্পে না আসায় ঠিক সময়ে ফ্লাইট ছাড়তে পারছে না। অন্যদিকে নির্ধারত সময়ের মধ্যে হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্স না পৌঁছালে জরিমানা করবে সৌদি সরকার। এ কারণে ফ্লাইটের ৮ ঘণ্টা আগে হজযাত্রীদের হজক্যাম্পে যেতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

/সিএ/এলকে/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের