হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেফতার

চৌধুরী আকবর হোসেন
২৬ জুন ২০২২, ১৯:২৪ আপডেট : ২৬ জুন ২০২২, ২০:২৯

হজ পালন করতে সৌদি আরবে গিয়ে ভিক্ষা করার অভিযোগে এক বাংলাদেশি গ্রেফতার হয়েছেন। পরবর্তী সময়ে তাকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনে সৌদিস্থ বাংলাদেশ হজ মিশন। ওই হজযাত্রীর নাম মতিয়ার রহমান, তার বাড়ি মেহেরপুরে। তিনি ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিস (হজ লাইসেন্স নং-৭৩৭) নামের একটি এজেন্সির মাধ্যমে হজে গিয়েছিলেন। সৌদিতে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় এই হজ এজেন্সির বিরুদ্ধে ‘কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না’ তার জবাব দিতে নোটিশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

জানা গেছে, ২২ জুন সৌদি স্থানীয় সময় আনুমানিক বিকাল ৫টার দিকে মদিনায় ভিক্ষা করতে গিয়ে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হন মেহেরপুরের মতিয়ার রহমান। এ ঘটনা জানার পর সৌদিতে বাংলাদেশ হজ মিশনের একজন কর্মী থানায় গিয়ে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন। মতিয়ার রহমান নিজের টাকার ব্যাগ ছিনতাই হওয়ার নাটক সাজিয়ে সেখানে ভিক্ষা করছিলেন। এই হজযাত্রীর বসবাসের জন্য বাড়ি-হোটেলের ব্যবস্থাও করেনি ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিস। একইসঙ্গে এই হজযাত্রীকে গাইড করার মতো কোনও মোনাজ্জেম ছিল না ।

এ ঘটনায় ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসের  (হজ লাইসেন্স নং-৭৩৭) স্বত্বাধিকারী আল মামুনকে নোটিশ দিয়েছে ধর্ম বিষয়ক  মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে,  আপনার পরিচালিত ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসের বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১-এর ১৩ ধারা অনুযায়ী কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব ৩  দিনের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। অভিযোগে আরও বলা হয়, এ ঘটনায় সৌদিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই এজেন্সির এ কার্যক্রমের কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা ব্যাহত হয়েছে। সরকারের হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নির্দেশনা উপেক্ষিত হয়েছে,  যা হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ পরিপন্থী।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর শীর্ষ নেতার বলছেন, এ ঘটনায় সংশ্লিষ্ট এজেন্সির কঠোর শান্তি হওয়া উচিত। এসব ঘটনায় কঠোর শাস্তি না হলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।

এ বিষয়ে জানতে চাইলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি শাহাদাত হোসেন তসলিম বলেন, এ বিষয়ে আমরা অবগত হয়েছি। এজেন্সির বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি, সাংগঠনিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী
সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী
ওয়ানডে অধিনায়কত্বে জ্যোতির ওপরই আস্থা বিসিবির
ওয়ানডে অধিনায়কত্বে জ্যোতির ওপরই আস্থা বিসিবির
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি