প্রধান তথ্য কমিশনার হলেন ড. মো. গোলাম রহমান

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:২০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১৭

ড. মো. গোলাম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম রহমানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তথ্য অধিকার আইন-২০০৯ এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত করেছেন।
বুধবার তথ্য মন্ত্রণালয় এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বর্তমানে ড. মো. গোলাম রহমান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে চেয়ারম্যান করে গত ২০ অগাস্ট বাসসের তিন বছর মেয়াদি পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে সরকার। গত ৫ সেপ্টেম্বর থেকে সেটি কার্যকর হয়েছে।
সদ্য বিদায়ী প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুকের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় গত ৯ জানুয়ারি তিনি অবসরে গেছেন। ওই দিন থেকেই জ্যেষ্ঠ তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পালন করছিলেন। ড. মো. গোলাম রহমানকে পাঁচ বছরের জন্য প্রধান তথ্য কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
তবে সর্বোচ্চ ৬৭ বছর বয়স পর্যন্ত কেউ এ দায়িত্ব পালন করতে পারেন।
২০১২ সালের ১০ অক্টোবর প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ ফারুক।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হজে যাওয়ার পথে মা-মেয়ে-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
হজে যাওয়ার পথে মা-মেয়ে-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী