ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতে তৎপর বিএসএফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২২, ২২:৩১আপডেট : ২৭ জুন ২০২২, ২৩:০০

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশ-ভারত সীমান্তে গরু চোরাচালান রুখতে সর্বাত্মক নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার (২৭ জুন) পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএসএফ পশ্চিমবঙ্গ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার্সের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এস এস গুলেরিয়া এসব তথ্য জানান।

মতবিনিময় অনুষ্ঠানে এস এস গুলেরিয়া বলেন, ‘গরু চোরাচালানের ক্ষেত্রে আমরা সতর্ক রয়েছি। এটা যেন না ঘটে সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বিএসএফের এই ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি, ‘স্বর্ণ চোরাচালান, মানব পাচার, মাদক পাচার এবং গরু চোরাচালানকারীদের অপতৎপরতার কারণে সীমান্তে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হয়।’

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে বিএসএফ সীমান্তে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। বিজিবির সঙ্গে বিএসএফের মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও পাক্ষিক বৈঠক হয়ে থাকে। এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে দুই দেশের দুই সীমান্তরক্ষী বাহিনী কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন এস এস গুলেরিয়া।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম