বাজেটে স্যানিটেশন ও হাইজিন খাতে বরাদ্দ বাড়ানোর সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২২, ১৩:২০আপডেট : ২৮ জুন ২০২২, ১৩:২০

প্রান্তিক কমিউনিটির মানুষের জন্য আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাতের বরাদ্দ যথেষ্ট নয় বলে মনে করছে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো। প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।

মঙ্গলবার (২৮ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি তোলেন। ওয়াটার এইড, পিপিআরসি, খানসা-বিডি, এফএসএন নেটওয়ার্ক, বাংলাদেশ ওয়াটার ইন্টিসটি নেটওয়ার্ক (বাউইন), স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল, অ্যান্ড ওয়াটার পোডাটি, এমএইচএম প্ল্যাটফর্ম, ইউনিসেফ ও ওয়াশ অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল নামের কয়েকটি সংগঠন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

তাদের দাবি, বরাদ্দ কম হওয়ার ফলে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলো ধীরগতিতে বাস্তবায়িত হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০২২-২০২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে আঞ্চলিক বৈষম্য কমানোর ক্ষেত্রে কিছু ইতিবাচক প্রবণতা রয়েছে। হাওর এবং পার্বত্য এলাকায় বরাদ্দ কিছুটা বেড়েছে। তবে চর এবং উপকূলীয় এলাকায় বরাদ্দ বাড়েনি। এ ধারাটি উপকূলীয় অঞ্চল ও চরে বসবাসকারী মানুষের জন্যও যথাযথভাবে অব্যাহত রাখা উচিত, যাতে করে কেউ যেনো পিছিয়ে না পড়ে। তাই প্রস্তাবিত বাজেটে এ বিষয়টি নিবিড়ভাবে পুনর্বিবেচনা ও পরীক্ষা-নিরীক্ষা করা উচিৎ।

সংবাদ সম্মেলনে ওয়াশ খাতের আসন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য এ বরাদ্দ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করার সুপারিশ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্পগুলো নির্বাচনের ক্ষেত্রে সঠিকভাবে মনোযোগী হওয়া এবং গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের ওয়াশ খাতের বরাদ্দের ব্যবধান ঘোচানোর ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিপিআরসি'র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, ওয়াটারএইডের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর হোসেন ইশরাত আদিব ও ওয়াস নেটওয়ার্কের প্রতিনিধিরা। 

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের