এনটিআরসিএ’র ১৪তম নিবন্ধনধারীদের নিয়োগে রায় ঘোষণা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২২, ১২:৩৬আপডেট : ২৯ জুন ২০২২, ১৩:০৮

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪তম নিবন্ধনধারীদের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার সুপারিশ করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এনটিআরসিকে এ রায় বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত রিটের ওপর জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (২৯ জুন) বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় দেন।

আদারতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ফারুক হোসেন।

এর আগে ১৪তম নিবন্ধনধারী জাকির হোসেনসহ মোট ২৫০ জন এ রিট দায়ের করেন। রিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের মহাপরিচালক (ডিজি), বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানসহ মোট সাত জনকে বিবাদী করা হয়।

সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৪তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগ দিতে কেন সুপারিশ করা হবে না, তা জানতে চেয়ে ২০২১ সালের ৬ জুন রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত তৎকালীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

দীর্ঘদিন পর শুনানি নিয়ে ওই রুলটি যথাযথ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের