বঙ্গবন্ধুকে উৎসর্গ করে নেদারল্যান্ডসে বই প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ১৯:১৪আপডেট : ০১ জুলাই ২০২২, ১৯:১৪

নেদারল্যান্ডস থেকে প্রকাশিত ছবি বিষয়ক একটি স্মারক বই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে। ডাচ পানি বিষয়ক দূত হেংক ওভিংক এবং নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বইটির মোড়ক উন্মোচন করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুন) ‘বাংলাদেশ-নেদারল্যান্ডসের সম্পর্কের ৫০ বছর‘ উপলক্ষে তরুণ বাংলাদেশি এবং ডাচ ফটোগ্রাফারদের পুরস্কারপ্রাপ্ত ছবি সম্বলিত ওই স্মারক বইটির মোড়ক উন্মোচন করা হয়।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আসন্ন ২০২৩ সালের জাতিসংঘের পানি সংক্রান্ত সম্মেলনের শেরপার দায়িত্বপ্রাপ্ত হেংক ওভিংক প্রতিটি ব-দ্বীপে পানি সংক্রান্ত দৃষ্টিভঙ্গি জনগণ-কেন্দ্রিক রূপান্তরে গুরুত্ব আরোপ করেন এবং আগামী কয়েক দশকে বাংলাদেশের পানি খাতে অব্যাহত ডাচ সহায়তার আশ্বাস দেন। 

বঙ্গবন্ধুকে উৎসর্গ করে নেদারল্যান্ডসে বই প্রকাশ

শীর্ষস্থানীয় ডাচ পানি গবেষণা প্রতিষ্ঠান ডেল্টারেস এবং বাংলাদেশ দূতাবাস যৌথভাবে গত ১৬ মাসের প্রচেষ্টায় ‘পানি বিষয়ক ছবি প্রতিযোগিতা’র মাধ্যমে বইটি গ্রন্থিত হয়েছে। গত বছর উন্মুক্ত ফটো প্রতিযোগিতায় ১৬০০ ছবি জমা পড়ে। যার মধ্যে জুরি ১০টি ছবি পুরস্কারের জন্য নির্বাচন করে।  

অনুষ্ঠানে আইএইচই, ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি, রয়্যাল হাসকনিংসহ ডাচ পানি সেক্টরের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
নেদারল‍্যান্ডসে মোদির ঝালমুড়ি, মাতলেন সবাই
ডাচ প্রমোদতরির যাত্রীদের মধ্যে হান্তাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা
আবেদন যাচাইয়ে কড়াকড়ি, স্টুডেন্ট ভিসা বাতিল করছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম