ঈদের দ্বিতীয় দিনও যাত্রীর চাপ গাবতলীতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২২, ১৬:০৪আপডেট : ১১ জুলাই ২০২২, ১৬:১১

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনও যাত্রীর চাপ দেখা গেছে রাজধানীর গাবতলী এলাকায়। সকাল থেকে চাপ বেশি থাকলেও দুপুরের পর কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব যাত্রীর বেশিরভাগই শ্রমিক, দিনমজুর এবং মৌসুমি কসাই। দেশের বিভিন্ন প্রান্তে তাদের গন্তব্য বলে জানা যায়।

সোমবার (১১ ‍জুলাই) সকাল থেকে গাবতলী বাস টার্মিনাল এবং এর আশেপাশের বাস কাউন্টারগুলো ঘুরে দেখা যায়, অপেক্ষমাণ অসংখ্য যাত্রী। কেউ কেউ বাস কাউন্টারের ভেতরে অবস্থান করলেও জায়গা সংকুলন না হওয়ায় অনেকে কাউন্টারের বাইরা অপেক্ষা করছেন।

নওগাঁ থেকে কসাইয়ের কাজ করতে ঢাকায় আসা রফিক জানান, গত ১৭ বছর ধরেই কোরবানির ঈদে ঢাকায় আসছেন তিনি। তার সঙ্গে এসেছেন অন্তত সাত-আট জন। তারা ঈদের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় কসাইয়ের কাজ করেন।

তিনি বলেন, ‘নওগাঁ থেকে ঢাকায় এসে কাজ করা আনন্দের। এই ঈদে পাঁচটা গরুর কাজ পেয়েছি। ধানমন্ডি, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকায় কাজগুলো ছিল। আমরা চুক্তিতে কাজ করি, তাই কোথাও ৫ হাজার আবার কোথাও ১০ হাজার টাকা পর্যন্ত আয় হয়েছে। কাজ শেষে বাড়ি যাচ্ছি।

রফিকের সঙ্গে আসা অন্যান্যরা জানান, ঈদের দিন কাজ করতে তারা ঢাকায় আসেন। এরপর দেশে গিয়ে কৃষি কাজ করেন সারা বছর। নওগাঁ ফিরে আমের পরিচর্যা করবেন।

পাবনাগামী যাত্রী ইশানা বলেন, ‘ঈদে টিকিট না পাওয়ায় যাওয়া হয়নি। তাছাড়া অনেক ভিড় ছিল এবং হাইওয়েতে জ্যামের কথা চিন্তা করে ঈদের আগে বাড়ি যাইনি।’

শ্যামলী পরিবহনের উত্তরবঙ্গের কাউন্টার ম্যানেজার মো. মামুন বলেন, ‘আজ আমাদের কোনও গাড়ির সিট খালি নেই। সকাল থেকে যাত্রীর চাপ ছিল প্রচুর। বেশিরভাগই উত্তরবঙ্গের। তাছাড়া আমাদের অনেক গাড়ি এখনও ঢাকায় এসে পৌঁছাতে পারেনি।’

/এসও/আরকে/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক