বিমানের নতুন এমডি যাহিদ হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২২, ১৭:৫০আপডেট : ১৩ জুলাই ২০২২, ২০:২২

একবছর ৪ মাসের মাথায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে বিদায় নিলেন অতিরিক্ত সচিব  ড. আবু সালেহ্ মোস্তফা কামাল। নতুন করে এ পদে দায়িত্ব পেলেন অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেন।

বুধবার ( ১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। অতিরিক্ত সচিব  ড. আবু সালেহ্ মোস্তফা কামালকে সমাজ সেবা অধিদফতরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবদুল ওয়াহাব ভূঞাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব  ড. আবু সালেহ্ মোস্তফা কামালকে বিমানের এমডি হিসেবে পদায়নের প্রজ্ঞাপন জারি করেছিল।

বিমানের নবনিযুক্ত এমডি মো. যাহিদ হোসেন এর আগে বিমানের পরিচালক ( প্রশাসন ও মানবসম্পদ) হিসেব দায়িত্বরত ছিলেন। একইসঙ্গে তিনি অতিরিক্ত দায়িত্বে বিমানের প্রকিউরমেন্ট ও লজিস্টিক সাপোর্ট বিভাগের পরিচালক, বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক হিসেবে দায়িত্বরত।

জানা গেছে, বর্তমানে বিমানের পাইলট নিয়োগসহ নানা অনিয়ম নিয়ে অনুসন্ধান চলছে। এছাড়া বিমানের টরন্টো ফ্লাইট নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে শুরু থেকেই। সম্প্রতি বিমানের সেবার মানও ছিল নিম্নমুখী।  এমন পরিস্থিতিতে বিদায় নিতে হলো আবু সালেহ্ মোস্তফা কামালকে। বর্তমানে তিনি হজ প্রতিনিধি দলের সদস্য হিসেবে সস্ত্রীক সৌদি আরবে আছেন। দেশে ফিরে দায়িত্ব হস্তান্তর করলে দায়িত্ব গ্রহণ করবেন যাহিদ হোসেন।

/সিএ/এসআই/এমআর/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম