বাংলাদেশ বিমানের ফ্লাইটকে স্বাগত জানিয়েছেন ইতালিপ্রবাসীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৪, ০০:৪৭আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০০:৪৭

ঢাকা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটকে ইতালির রোম বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসলাম বিমানবন্দরে ঢাকা থেকে আসা কর্মকর্তাদের স্বাগত জানান। রোম ফিউমিসিনো এয়ারপোর্ট এয়ারসাইডের গেটে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফিতা ও কেক কেটে বিমানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোক্কামেল হোসেন, ইতালির চিফ অ্যাভিয়েশন অফিসার ইভান বাসসাতো, বিমানের জিএস ডিস্টালের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ভেনিজিয়ানো, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম।

সংক্ষিপ্ত বক্তব্য দেন বিমানের কর্মকর্তারাসহ অন্যরা

তারা বাংলাদেশ বিমানে বঙ্গবন্ধুর দেশে আরও বেশি ইতালীয় পর্যটক বহনের প্রত্যাশার কথা জানান।

এর আগে বাংলাদেশ থেকে সাংবাদিক ও অতিথিদের নিয়ে স্থানীয় সময় ৯টায় রোমের আন্তর্জাতিক বিমানবন্দর লিউনারদো দ্য ভিঞ্চিতে অবতরণ করে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। পরে রোম থেকে সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বিমান। প্রথম ফ্লাইটে ১১টি বিজনেস ক্লাস ও ২৪৩টি ইকোনমিক ক্লাসে যাত্রীসহ পূর্ণ হয় বিমানটি।

সকাল ৬টা থেকেই রোম বিমানবন্দরে বাংলাদেশে গমনেচ্ছু যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। নিজ দেশের বিমানের ফ্লাইটে দেশে যাওয়ার আনন্দে তারা ছিলেন উচ্ছ্বসিত।

আবার ঢাকা-রোম বিমান চালু হাওয়ায় দারুণ খুশি ইতালিপ্রবাসী বাংলাদেশিরা। এ জন্য তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম