প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সেনাবাহিনীর ১০ কোটি টাকা অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২২, ০১:০১আপডেট : ১৪ জুলাই ২০২২, ০১:০১

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্যার্তদের সহায়তায় ১০ কোটি টাকা দিলো বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ওই টাকার চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিলেটসহ বাংলাদেশের বিস্তীর্ণ উত্তরাঞ্চলে সংঘটিত স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্যার্থে এ অনুদান দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্যের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ এখানে জমা দেওয়া হয়। এর মাধ্যমে দুর্গত এলাকার মাঠ পর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সক্রিয় ভূমিকার পাশাপাশি একটি মহতী উদ্যোগে সেনাসদস্যরা সরাসরি সম্পৃক্ত হলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের