খালেদা জিয়ার দেশে ফেরা

বিমানবন্দরের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

ইমরান আলী
০৬ মে ২০২৫, ০৮:৩১আপডেট : ০৬ মে ২০২৫, ০৯:৫২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারদিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বিমানবন্দরে প্রবেশের গোলচত্বর এলাকায় কঠোর অবস্থানে দেখা গেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ সদস্যদের। যারা প্রবেশ করছেন সঠিক কারণ যাচাই-বাছাই ও নিরাপত্তা তল্লাশি শেষে প্রবেশ করছেন।

বিমানবন্দর গোলচত্বর এলাকায় যারা প্রবেশ করছেন কারণ যাচাই-বাছাই ও নিরাপত্তা তল্লাশি শেষে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে এয়ারপোর্ট আর্মড পুলিশের প্রধান ও অতিরিক্ত ডিআইজি সিহাব কায়সার খান বাংলা ট্রিবিউনকে বলেন, বিএনপির চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র নেতাকর্মীদের ঢল নামবে। এ ঢল ঠেকাতে ও নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আর সেই মোতাবেক তারা কাজ করছেন। ছবি: নাসিরুল ইসলাম

তিনি বলেন, পোশাকে, সাদা পোশাক, ক্রাইসিস রেসপন্স টিম, ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। আর্মড পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।

এদিকে আর্মড পুলিশের পাশাপাশি সিভিল এভিয়েশনের নিজস্ব সিকিউরিটি, অ্যাভসেক, বিমান বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও দায়িত্বপালন করতে দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যদের।

বিমানবন্দরের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান সরেজমিন দেখা যায়, বিমানবন্দরের প্রবেশের গোলচত্বর ও বেবিচক সদর দফতর গেটের দুই পাশেই বিপুল সংখ্যক পুলিশের অবস্থান। এই দুই গেট দিয়ে যারাই যাচ্ছেন তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার এ্যাম্বুলেন্সটি সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। অবতরণ করার পর তার গাড়ি বহর বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে বের হয়ে তার বাসভবন গুলশানে যাবে। বিমানবন্দরের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

ছবি: প্রতিবেদক

/আইএ/এমএস/
সম্পর্কিত
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী